২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৪ এএম

কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ

কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মচারীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। আগামী জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভাতা হবে ৯০০ টাকা।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ (প্রবিধি-৩ শাখা) থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখ্যসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংশ্লিষ্ট সুবিধাপ্রাপ্ত কর্মী, ২৭৫টি উপজেলায় কর্মরত এলসিএও টিএলসিএ (গ্রেড-১৬) এবং ৩১টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত প্রোগ্রাম অর্গানাইজাররা (গ্রেড-১৪) নতুন এই ভাতা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্নির্ধারিত এই ঝুঁকি ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীরা অর্থ বিভাগের ২০২০ সালের ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুসারেই বর্তমান হারের ঝুঁকি ভাতা পাবেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক