০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২২ পিএম

ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের, হাসপাতালে ১৪৬৩

ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের, হাসপাতালে ১৪৬৩
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, একজন ময়মনসিংহ বিভাগে এবং অপরজন রংপুর বিভাগে মারা গেছেন।

এর আগে চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে গতকাল। ওইদিন ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হন একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক