০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪১ পিএম

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৩ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি আজ সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। সেখানেই ভর্তি আছেন ইকবাল হাসান মাহমুদ। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হলে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রপতি এ সময় মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসা আর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। রাষ্ট্রপতি হাসপাতালে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর শয্যাপাশে বসে কিছু সময় কাটান।’

এর আগে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে গতকাল সন্ধ্যা থেকে মন্ত্রী জ্বর, সর্দি ও কাশির সমস্যার কারনে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক