২৬ অগাস্ট, ২০২৬ ১২:৪১ পিএম
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
ছবি: হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সকল প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের বহির্বিভাগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বহির্বিভাগ চালুর মাধ্যমে এ নতুন ভবনের চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ উদ্বোধনের পর নতুন ভবনে পূর্ণাঙ্গ সেবাকার্যক্রম চালুর লক্ষ্যে হাসপাতালে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে বহির্বিভাগের বিভিন্ন কক্ষ বণ্টন, সেবাকেন্দ্রের বিন্যাস এবং রোগীদের সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রাসঙ্গিক সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবনে রোগীদের আধুনিক, উন্নত ও আন্তর্জাতিক মানের নিউরোসেবা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের (খসরু) প্রত্যক্ষ নেতৃত্বে ফ্যাকাল্টি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সকল প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন।

প্রস্তুতি পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন অধ্যাপক (নিউরোলজি) ডা. মাহমুদুল ইসলাম, অধ্যাপক (নিউরোলজি) ডা. আব্দুল আলীম (নাদিম), অধ্যাপক (পেডিয়াট্রিক নিউরোলজি) ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক (নিউরোসার্জারি) ডা. মো. আশরাফুল হক, অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. সাঈদ হাসান, অধ্যাপক (নিউরোঅ্যানেস্থেসিয়া) ডা. আবুজাফর মোহাম্মদ সাইফউদ্দিন, সহযোগী অধ্যাপক ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ শামসুল আরেফিন, সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক নিউরোলজি) ডা. মো. মনির হোসেন, সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. ইমরান সরকার, সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. রাশেদ রেজা, সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন (নিউরোসার্জারি) ডা. মো. বশীর আহম্মেদ এবং সহকারী অধ্যাপক ও আবাসিক চিকিৎসক (নিউরোলজি) ডা. মো. মাজহারুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই ৫০০ শয্যার ভবন চালুর মাধ্যমে দেশে নিউরো চিকিৎসায় এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে এবং সাধারণ রোগীরা আরও সহজে ও দ্রুত বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক