শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চারজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।
নতুন চার মন্ত্রী হলেন, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত এবং দুই প্রতিমন্ত্রী হলেন, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সদ্য সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিক, তিন বাহিনী প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
জেএইচ/
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৫ অগাস্ট, ২০২৪
-
৩১ জুলাই, ২০২৪
-
০২ মার্চ, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২২