০২ মার্চ, ২০২৪ ১২:৩২ পিএম

নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা

নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা
অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক হিসেবে দায়িত্ব পাল করছেন।

শুক্রবার (১ মার্চ) রাতে বঙ্গভবনে ডা. রোকেয়াসহ নতুন সাতজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

২০১৯ সালের অক্টোবর মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।

তাঁর পৈতৃক বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তিনি শহীদ পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা পূর্ব পাকিস্তান রেলওয়ে স্টেশন মাস্টার কবি মাহতাব উদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে।

ডা. রোকেয়া কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এর পর তিনি রংপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচে ভর্তি হন। ১৯৭৮ সালে এমবিবিএস পাস করেন। মেডিকেলে পড়ার সময় রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এমবিবিএস পাসের পর সরকারি চাকরিতে যোগদান করেন। অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে অবসরে যান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জয়পুরহাট জেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এমপি হন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা। তাঁর স্বামী অধ্যাপক ডা. আবদুল হামিদ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক