১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৪ পিএম

শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় সদস্যরা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এমপি হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন এনসিপির নবনির্বাচিতরা।

এর আগে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা। তাদের সঙ্গে জোটের শরিক এবং স্বতন্ত্র সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন। 

এ ছাড়া সকালে এমপি হিসেবে শপথ নেন বিএনপি জোট থেকে নির্বাচিত এমপিরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

বিএনপির এই সিদ্ধান্ত নিয়ে জামায়াতের এমপিদের শপথ নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বৈঠক করে তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে স্বতন্ত্র এমপিরা শপথ নিলেও দ্বিতীয় শপথের আগে অন্তত দুজনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এর পরই শপথ নিলেন এনসিপির এমপিরা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক