১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৪ পিএম

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা 

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা 
জামায়াত ও জোটের শরিক সংসদ সদস্যদের শপথ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নেন তারা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তাদের সঙ্গে জোটের শরিক এবং স্বতন্ত্র সংসদ সদস্যরাও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। যথাসময়ে পৌঁছতে না পারায় বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসনের ইশরাক হোসেন। তিনিও জামায়াতের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একই সঙ্গে শপথ নেন ইসলামী আন্দোলন থেকে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য মো. ওয়ালীউল্লাহও।

এর পর শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা।

এর আগে সকালে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক