এনডিএফ সভাপতির নাকে সফল এন্ডোস্কোপিক সার্জারি, ফিরেছেন বাসায়
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের নাকে অ্যান্ট্রোকোয়ানাল পলিপের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ইবনে সিনা হাসপাতাল, শংকর, ধানমন্ডিতে তাঁর নাকে এন্ডোস্কোপিক অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চার দিন হাসপাতালের অবস্থানের পর রোববার (১৬ আগস্ট) বাসায় ফিরে গেছেন এনডিএফ সভাপতি।
অস্ত্রোপচার করেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. আরিফ হোসেন ভূঁইয়া। কানের মাইক্রো সার্জারি ও এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি তিনি হেড নেক সার্জন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অ্যানেস্থেশিয়া ব্যবস্থাপনার (অবেদনবিদ) দায়িত্ব পালন করেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুল্লাহ।
অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তাঁদের আন্তরিক, মানবিক ও সেবামূলক আচরণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।
এক বার্তায় অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং আজ ১৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফিরছি। দেশে ও প্রবাসে যারা তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন, খোঁজ-খবর নিয়েছেন এবং পাশে থেকেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘মহান আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট আবারও আন্তরিকভাবে দোয়া প্রার্থী।’
এ সময় নিজের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে আবারও দোয়া চেয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
এনএইচ/এমইউ/