০৩ অগাস্ট, ২০২৬ ১০:১৭ এএম

স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট:  বিসিএস স্বাস্থ্য ক্যাডারেরে আট চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. নুসরাত সুলতানাকে সহযোগী অধ্যাপক, ভাইরোলজি পদে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক, ভাইরোলজি পদে চলতি দায়িত্বে ছিলেন।

ডা. মোহাম্মদ আসাদুজ্জামানকে সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এর আগে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে, ডা. হুমায়রা নাজনীনকে সহযোগী অধ্যাপক, হেমাটোলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন ঢাকা মেডিকেল কলেজে।

ডা. মোহাম্মদ মুরাদ হোসেনকে সহযোগী অধ্যাপক, হেমাটোলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে।

এ ছাড়া ডা. আই. ইউ. এম. এ কাউছার মীরকে সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক্স পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুরে।

ডা. মোহাম্মদ লানজুর রহমানকে সহযোগী অধ্যাপক, অর্থোডনটিক্স পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন ঢাকা ডেন্টাল কলেজে।

ডা. আয়শা সিদ্দিকাকে সহযোগী অধ্যাপক, গাইনি অ্যান্ড অবস পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে।

এ ছাড়া মো. সোলাইমান মিয়াকে সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি পদে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। তিনি সংযুক্ত থাকবেন হবিগঞ্জ মেডিকেল কলেজে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে পাঁচ কর্মদিবস এবং অন্যদের তিন কর্মদিবসের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত