মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সিজেপির প্রতিনিধিরা জানিয়েছে, নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশজুড়ে আগামী দিনে গত ২০ জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনে যাবে দলটি।
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া-তে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়।
বৈঠকে মোদী সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, কেন্দ্রীয় সরকারের সামনে লিখিতভাবে ৩টি অলঙ্ঘনীয় প্রাথমিক দাবি ও শিক্ষা ব্যবস্থা স্থায়ী সংস্কারে ৫ দফার একটি এজেন্ডা পেশ করেছেন। প্রধান ৩টি দাবি হলো—কেন্দ্র মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তকরণ, নিট-ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কারো বিরুদ্ধে নতুন মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা।
সিজেপি প্রতিনিধিরা জানান, আলোচনার সময় মোদী সরকার ২য় ও ৩য় দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি ব্যক্ত করেছে। কিন্তু আন্দোলনের মূল দাবি—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে কেন্দ্র শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে। এই আলোচনার ফরাফল নিয়ে শনিবার বিকেল সাড়ে ৩টায় উভয় পক্ষের মধ্যে পুনরায় বৈঠক নির্ধারিত হয়েছে।
তবে সিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, শিক্ষামন্ত্রীর বিদায় ছাড়া পাঁচ দফা স্থায়ী শিক্ষা সংস্কার নিয়ে পরবর্তী কোনো আলোচনা সম্ভব নয়।
জেএইচ/
-
২৪ জুলাই, ২০২৬
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট