ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লী, বন্ধ রয়েছে ইন্টারনেট
মেডিভয়েস রিপোর্ট: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযানে পুলিশি হামলায় উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র–ছাত্রী এ অভিযানে অংশ নেয়। এতে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে বহু ছাত্র। বন্ধ রয়েছে ইন্টারনেট।
আজ সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে ছাত্রদের নেতৃত্বে কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে।
বিক্ষোভরত ছাত্ররা কোনোভাবেই যাতে সংসদ ভবনের দিকে যেতে না পারে সে জন্য ঐ এলাকাজুড়ে যে কোনো সভাসমাবেশের উপর নিষেধাজ্ঞা ধারা জারি করা হয়। তা সত্ত্বেও পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করেই ১০ হাজারেরও বেশি ছাত্র–ছাত্রী এই কর্মসূচিতে যোগ দেয়।
এই সমাবেশ ভারতের কেন্দ্রীয় সরকার ও শিক্ষাব্যবস্থার প্রতি ছাত্রদের আস্থাহীনতার উদাহরণ হয়ে থাকল।
সরকার ছাত্রদের এই কর্মসূচিকে এতোদিন এড়িয়ে গেলেও আজ হঠাৎ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জি পে নাড্ডা ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।
সরকারি সূত্র অনুযায়ী, তিনি ছাত্রনেতাদের তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ জানান। সেই অনুযায়ী, সিজেপির দুই নেতা ও মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা ‘এক্স’ হ্যান্ডেলে জানান, ‘সরকার আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। আমরা জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছি।’
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই দুর্নীতির প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তর চত্বরে আন্দোলন চালিয়ে আসছে।
ছাত্রসমাজের এই আন্দোলনে শামিল হয়েছেন লাদাখের শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি দিল্লির যন্তর মন্তর চত্বরে অনশনও শুরু করেছিলেন।
গত শনিবার সকালে দিল্লি পুলিশ অনশনরত সোনমকে জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করার পর ছাত্রদের যন্তর মন্তর চত্বর ছেড়ে চলে যেতে বলেছিল।
কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ‘সংসদ চলো’ অভিযানে শামিল হতে হাজার হাজার শিক্ষার্থী গতকাল রাতে ও আজ ভোরে যন্তর মন্তরে চলে আসেন।
পুলিশের সাথে সংঘর্ষ হলেও সিজেপি নেতারা বারবার সতর্ক করে বলেছেন, কেউ যেন হিংসাত্মক আচরণ না করেন। এই আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। অন্যথায় আন্দোলনে বিচ্যুতি ঘটবে যা সরকারকে সুবিধা করে দেবে।
এইউ/
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ