১৪ জুলাই, ২০২৬ ০৯:১৯ পিএম

চাকরিতে স্থায়ী হলেন বিশ সিনিয়র স্টাফ নার্স

চাকরিতে স্থায়ী হলেন বিশ সিনিয়র স্টাফ নার্স
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সদের চাকরি স্থায়ী করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। সন্তোষজনক সেবা ও দুই বছরের অধিক চাকরিকাল বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন) বদরুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাভাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করেন। এখন সিনিয়র স্টাফ নার্স পদে তাঁদের চাকরিকাল দুই বৎসরের অধিক এবং চাকরীকাল সন্তোষজনক হওয়ায় চাকরিতে প্রবেশের তারিখ হতে তাঁদের চাকরি স্থায়ীকরণ করা হলো।’

►বিজ্ঞপ্তি দেখুন

জেএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত