১৪ জুলাই, ২০২৬ ০৯:০২ পিএম

দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের জড়িয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সংসদ অধিবেশনে এই দুঃখ প্রকাশ করেন তিনি। 

সংসদে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে 'বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬' উত্থাপনের নির্ধারিত কর্মসূচি ছিল। বিলটি উত্থাপনের ঠিক আগেই শিক্ষামন্ত্রী ফ্লোর নিয়ে দুঃখ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে কেউ আহত হয়ে থাকলে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি কোনো মন্তব্য করিনি।’ 

একই সময়ে তিনি পরীক্ষা সংক্রান্ত একটি বিষয়েও কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পদার্থ বিজ্ঞান, যুক্তিবিদ্যা ও হিসাব বিজ্ঞান পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে, সেই সময়ে অন্যান্য বোর্ডের পদার্থ বিজ্ঞান বিষয়েও পরীক্ষা নেওয়া যেতে পারে।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও উল্লেখ করেন, যেহেতু পদার্থ বিজ্ঞান পরীক্ষাটি নিয়ে ইতিমধ্যে আপত্তি উঠেছে, তাই সামগ্রিক দিক বিবেচনা করে অন্যান্য বোর্ডেও এই বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় সংসদ অধিবেশন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক