০৫ জুলাই, ২০২৬ ০৫:৪৯ পিএম

সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু

সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গে ৬৪৫ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৬৩২ জনের হাম শনাক্ত হলো।

একই সময়ে ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৬১৮ জন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত