২৫ জুন, ২০২৬ ০৩:৫৭ পিএম

বাংলাদেশিদের জন্য ২৮ জুন চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

বাংলাদেশিদের জন্য ২৮ জুন চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ফলে বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা। 

এর আগে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করা দেয় ভারত।

দীনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বেনাপোল হয়ে বাংলাদেশে আসার সময় ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এদিকে পর্যটন ভিসা চালুর ঘোষণায় বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক