১৫ জুন, ২০২৬ ০২:৫৩ পিএম

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের আদেশ প্রত্যাহার

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের আদেশ প্রত্যাহার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: শিশুদের হামজনিত নিউনোমিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল সংক্রান্ত আদেশ প্রত্যাহার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘শিশুদের মাঝে হামজনিত নিউনোমিয়ার প্রাদুর্ভাব দেখা যাওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবির্ধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) ছুটি স্থগিত/বাতিল সংক্রান্ত অত্র অধিদপ্তরের ০২/০৪/২০২৬ ইং তারিখের ১১৮৬ নম্বর অফিস আদেশ প্রত্যাহার করা হলো।’   

এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে জানানো হয় আদেশটিতে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।