২৩ জুন, ২০২৬ ০৪:২৬ পিএম

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামে উপসর্গ  আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৫ জন শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৩ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৬ জন শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১২৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার নয় জন । এই সময়ে ৯৭৩ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬ জন শিশু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী, যাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন ছাড়া পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত