১১ জুন, ২০২৬ ১১:৪৮ এএম

আট চিকিৎসকের পদোন্নতি, একজনকে বদলি

আট চিকিৎসকের পদোন্নতি, একজনকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আট চিকিৎসক কর্মকর্তাকে পদোন্নতি এবং একজনকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদেরকে পাঁচ কর্ম দিবস ও তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। 

কর্মকর্তারা হলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক (মেডিসিন) ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক (ইউরোলজি) ডা. মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক (গাইনি এন্ড অবস) ডা. খালেদুন নেছা, গোপালগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. স্বপন কুমার মন্ডল, ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি) ডা. এস. এম. আনোয়ার সাদাত।

এ ছাড়া ঝালকাঠী, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডা. মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা, টাঙ্গাইল, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক (গাইনি এন্ড অবস) ডা. ইন্দ্রনী নাগ, কুষ্টিয়া, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. ছামসুল আরিফিন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. সুরাইয়া শারমিন আঞ্জুম, দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনি এন্ড অবস্) ডা. আকেফা জাহান।

তাদের সবাই স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিকল্পনা ও গবেষণায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপন দেখুন

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত