১১ জুন, ২০২৬ ০১:১৬ পিএম

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ নিয়ে স্পষ্ট ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

নতুন এই বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধির একটি অংশ কার্যকর করা হতে পারে। সেই ব্যয় মেটানো হবে বিভিন্ন খাতে রাখা থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় খাতের অর্থ ব্যবহার করে। এ উদ্দেশ্যে বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই বেতন কাঠামো আসতে যাচ্ছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক