১১ জুন, ২০২৬ ০৪:২০ পিএম

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ছয় শিশু মৃত্যুর জন্য অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনি ডা. শেখ মহিউদ্দিন এর মালিকানাধীন প্রতিষ্ঠান আদ-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকায় গত ২৭ মে ০৬ (ছয়) নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর ১১ (১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ০৪ জুন স্মারক নং- স্বাঃঅধিঃ/হাসঃ/বিবিধ/২০২৪/১১৩৮ মোতাবেক লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে ০৭ জুন বিকাল ৫ ঘটিকার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এতে আরও বলা হয়, সে প্রেক্ষিতে গত ০৭ জুন আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ-দ্বীন হাস/প্র/২০২৬/৬৫৯ মোতাবেক কারণ দর্শানোর সময় বৃদ্ধির জন্য আবেদন করিলে স্মারক নং- স্বাঃঅধিঃ/হাসঃ/আদ-দ্বীন হাসপাতাল/তদন্ত/২০২৬/১১৪৪, ০৭ জুন অনুযায়ী ০৯ জুন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়।

পরবর্তীতে ০৯ জুন আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ-দ্বীন হাস/প্র/২০২৬/৬৬৬, ০৯ জুন মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয়, তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হল।

এতে আরও বলা হয়, উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনী সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। 

কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

এরপর গত ৪ জুন আদ-দ্বীন হাসপাতালকে দর্শানোর নোটিশ (শোকজ) পাঠায় স্বাস্থ্য সেবা অধিদপ্তর।

►বিজ্ঞপ্তি দেখুন

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক