চাকরিতে স্থায়ী হলেন ১৮৯ জন এ্যানেসথেশিওলজিস্ট
মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৮৯ জন জুনিয়র কনসালটেন্টকে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ০৫.০৯.২০২১খ্রি. তারিখের ৪৫.১৪৪.০৮০.০০.০০.০০১.২০১৭ (অংশ-১)-৬১৮ সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেশিওলজি) পদে নিয়োগ প্রাপ্ত নিম্নোক্ত ১৮৯ (একশত উননব্বই) জন কর্মকর্তার চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৭ এবং বিধি-৮ মোতাবেক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে স্থায়ী (কনফার্ম) করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এইউ/এমইউ