০৭ জুন, ২০২৬ ০৩:১৫ পিএম

ছয় দফা দাবিতে কক্সমেকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ছয় দফা দাবিতে কক্সমেকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশের প্রতিবাদ এবং চিকিৎসকদের ঘোষিত ছয় দফা দাবি আদায়ে কক্সবাজার সদর হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কক্সবাজার মেডিকেল কলেজের (কক্সমেক) শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে কক্সমেক প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, ‘একজন রিকশাচালক আমার কাছে চিকিৎসাসেবা চাইবেন, আমি তাকে সেবা দিতে চাই। কিন্তু আমরা যদি নিরাপদ কর্মপরিবেশ না পাই, তাহলে কীভাবে সেই সেবা নিশ্চিত করবো?’

তিনি বলেন, ‘সাদা অ্যাপ্রনের পেছনের সংগ্রাম অনেকেই জানেন না। তাই তাদের মর্যাদাও বুঝতে পারেন না। এজন্য নিজেদের অধিকার আদায়ে চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে।’

এরপর ইন্টার্ন চিকিৎসক আসিবুল হক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। অথচ তাদের মাসিক ভাতা মাত্র ২০ হাজার টাকা। একইভাবে এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা ৩০ হাজার টাকা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই অর্থ দিয়ে জীবনযাপন অত্যন্ত কষ্টকর।’

অনুষ্ঠানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সাধারণ সম্পাদক ডা. মো. রাহাত হোসাইন বলেন, ‘ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রশিক্ষণার্থীদের ভাতা ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তুলনামূলকভাবে বাংলাদেশের চিকিৎসকদের ভাতা অত্যন্ত কম। এ ছাড়া বিসিপিএসের একটি এমসিকিউ পরীক্ষার জন্য ১১ হাজার টাকা ফি নেওয়া হয়, যা অযৌক্তিক।’

এ সময় দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান আইডিএ সভাপতি ডা. মো. ইকবাল। তিনি বলেন, ‘আমরা চিকিৎসকরা রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চাই। কিন্তু জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না।’

তিনি আরও বলেন, ‘বিসিএস পরীক্ষার ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা সাধারণ ক্যাডারের তুলনায় দুই বছর বেশি নির্ধারণ করা উচিত। কারণ এমবিবিএস ডিগ্রি অর্জনে অন্যান্য বিষয়ের তুলনায় বেশি সময় ব্যয় করতে হয়।’

এ সময় আরও বক্তব্য দেন কক্সমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক মুনতাহান, চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহেদুল হক তামিম ও রাকিব উদ্দীন এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইসুল করিম।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এনএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত