০৫ জুন, ২০২৬ ১১:২২ এএম

৪৪তম বিসিএস: নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ১৫ জুনের মধ্যে যোগদানপত্র দাখিলের নির্দেশ

৪৪তম বিসিএস: নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ১৫ জুনের মধ্যে যোগদানপত্র দাখিলের নির্দেশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের ১৫ জুনের মধ্যে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০২.০৬.২০২৬ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১৪.২৫-২৩৪ সংখ্যক প্রজ্ঞাপনমূলে ৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসককে আগামী ১৫ জুন পূর্বাহ্নে সশরীরে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে (কক্ষ নং-৩৩৮, ভবন নং-৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) উপস্থিত হয়ে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এমআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত