০৩ জুন, ২০২৬ ১১:০১ এএম

সহকারী অধ্যাপক হলেন নয় চিকিৎসক

সহকারী অধ্যাপক হলেন নয় চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপক হয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নয় জন চিকিৎসক। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. আরিফা আক্তারকে সহকারী অধ্যাপক (ফিজিওলজি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে মুগদা মেডিকেল কলেজ, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

নাটোর সদর হাসপাতালে কর্মরত ডা. মোছা. শামীমা পারভীনকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) করে রাজশাহী মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোছা. মর্জিনা খাতুনকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) করে রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আরও দুই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জান্নাতুন নাহারকে সহকারী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) করে খুলনা মেডিকেল কলেজে এবং ডা. রেফায়াত যোবায়রাকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত রাখা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট ডা. শারমিন রেজা শুচিকে সহকারী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রেখে কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পারফিউশনিস্ট ডা. তানভীর হায়াতকে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) পদে ইনসিটু পদোন্নতি দেওয়া হয়েছে।

রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. নিশাত আনাম বর্ণীকে সহকারী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে (ওএসডি) রেখে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সংযুক্ত করা হয়েছে।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সহকারী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারি) ডা. মো. আরিফুল আলম সুমনকে একই পদে রাজশাহী মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত