০২ জুন, ২০২৬ ১২:৫৫ পিএম

বিএমইউতে ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএমইউতে ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, প্রো-ভিসি, রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ প্রশাসনের অন্যান্যদের সাথে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাক্ষাৎ করেন। পরে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টস, ছাত্রছাত্রী এবং সকল পর্যায়ের কর্মচারীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।

সৌহার্দ্য, সম্প্রীতির এই আয়োজনে ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়াও ্ড্যাবের বিএমইউ শাখার সভাপতি ও বিএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সিনিয়র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, বিএমইউ ভিসির একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর ডা. কে এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. মো. আশরাফুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. রিফাত রহমান, অর্থোপেডিক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী নূর প্রমুখ উপস্থিত থেকে শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএমইউ ভিসি।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনমিলনী অনুষ্ঠান একটি ভালো ও সুন্দর উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই ঈদের পরে একসাথে মিলিত হয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করি। তবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেবার পেশার সাথে যুক্ত। ঈদের ছুটির মাঝেও দুই দিন বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম চালু ছিল। এর সাথে ইনডোর ও জরুরি বিভাগের চিকিৎসাসেবাও চালু ছিল। ঈদের ছুটিতে স্বাভাবিকভাবে কাজকর্মে যে একটু  ধীর গতি এসেছে তা দূর করে পুনরায় দক্ষতা ও গতিশীলতার সাথে চিকিৎসাসেবা, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের কাজে নিয়োজিত হতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউ এর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. বদরুল হুদা, অতিরক্তি পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, মিডিয়া সেলে কর্মরত কর্মকর্তা শামীম আহম্মদ, অডিট অফিসার সুমাইয়া সরকার স্বর্ণা, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ইসবাহুর রহমান, পিএটু রেজিস্ট্রার সৈয়দ তাহিয়াতুর রহমান (সুজন) প্রমুখ ।  

এদিকে সোমবার (১ জুন) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল, অফিস ও বিভাগসমূহ সম্পূর্ণভাবে খুলেছে। 

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত