২৪ মে, ২০২৬ ১২:১২ পিএম

এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুমেক হাসপাতাল  

এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুমেক হাসপাতাল  
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ হতে এক হাজার শয্যায় উন্নীতরকণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-এক শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আজ রোববার (২৪ মে) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত  চিঠিতে বলা হয়,‘০৭.০০.০০০০.০০০.১৫৬.১৫,০০৬৩.২২-১৮৪ স্মারকে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকার শয্যা সংখ্যা ৫০০ হতে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’

এর আগে, রোববার (১৭ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-দুইয়ের উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

চিঠি দেখতে ক্লিক করুন

এমআর/ টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক