২৩ মে, ২০২৬ ০৪:৩০ পিএম

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫১২ 

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫১২ 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৪৯৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৬ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৫১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে এক হাজার ৯৬৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৭৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৬০০ জন।

এমআর/

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক