১৩ মে, ২০২৬ ০৩:০৭ পিএম

হাম চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারে বিএমইউতে প্রশিক্ষণ

হাম চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারে বিএমইউতে প্রশিক্ষণ
বাবল সিপ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিশুদের হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভেন্টিলেটরের বিকল্প হিসেবে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৫৯ জন চিকিৎসক ও নার্স। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) অভিজ্ঞ চিকিৎসকরা এ প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. এ আর এম লুৎফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর পেডিয়াট্রিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, ‘নিউমোনিয়া জনিত শ্বাসকষ্টের চিকিৎসার শুরুতেই বাবল সিপ্যাপ ব্যবহার করতে হবে। আমি বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. মোহাম্মদ যোবায়ের চিশতী।

প্রসঙ্গত, আইসিডিডিআর’বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ যোবায়ের চিশতী ও তাঁর সহকর্মীরা এই বাবল সিপ্যাপ উদ্ভাবন করেন। বাবল সিপ্যাপ একটি সহজ উপায়ের শ্বাস-প্রশ্বাস সহায়তা পদ্ধতি। এটি গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়ায় (রক্তে অক্সিজেনের স্বল্পতা) আক্রান্ত শিশুদের ফুসফুস সচল রাখতে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করে। এটি প্রথাগত ভেন্টিলেটরের চেয়ে অনেক সাশ্রয়ী এবং সাধারণ লো-ফ্লো অক্সিজেন থেরাপির চেয়ে বেশি কার্যকর।

বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং আইসিডিডিআর,বির কারিগরি সহায়তায় দেশের বিভিন্ন হাসপাতালে বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে ইউনিট সরবরাহ করা হচ্ছে।

এমআর/

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত