১০ মে, ২০২৬ ০৬:২৬ পিএম

জনবল নেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন  

জনবল নেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন  
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সুপারিনটেনডেন্ট (পুরুষ) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদনের শেষ তারিখ ২১ মে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: সুপারিনটেনডেন্ট (পুরুষ)

পদের সংখ্যা: নির্ধারিত ৯টি। 

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: এমবিবিএসসহ আর্মি মেডিকেল কোর থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও তদূর্ধ্ব পর্যায়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থী/ডিজি হেলথ ও সিভিল সার্জন থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: অনুরূপ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৬৫ বছর

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত