১০ মে, ২০২৬ ০৫:০০ পিএম

বিএমইউ ভিসির একান্ত সচিব হলেন ডা. জাহাঙ্গীর হোসেন 

বিএমইউ ভিসির একান্ত সচিব হলেন ডা. জাহাঙ্গীর হোসেন 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর একান্ত সচিব (পিএস)-১ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল অনকোলজি বিভাগের ডা. মো. জাহাঙ্গীর হোসেন। 

আজ রোববার (১০ মে) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল অনকোলজি বিভাগের ডা. মো. জাহাঙ্গীর হোসেনকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভিসির পিএস-১ পদে কর্তৃপক্ষের অনুমোদক্রমে নিয়োগ দেয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

এ সংক্রান্ত নিয়োগপত্রটি ভিসি কার্যালয়ে ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন এর হাতে তুলে দেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত