০৬ মে, ২০২৬ ০২:৫৪ পিএম

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন 

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন 
আইসিইউ উদ্বোধন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৫ মে) সকালে আইসিইউ ইউনিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক