৩০ এপ্রিল, ২০২৬ ০৯:৩০ পিএম

টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের যক্ষ্মা প্রতিরোধী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, যক্ষ্মা শনাক্তকরণে ব্যবহারের জন্য ‘জিনএক্সপার্ট কার্টিজ’ এবং শিশুদের জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে।

ওষুধ ও সরঞ্জাম হস্তান্তর শেষে স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তারা চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং যক্ষ্মা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং টিবি হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক