৩০ এপ্রিল, ২০২৬ ০৭:২৩ পিএম

বিএমএসআরআইর চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ফরহাদ হালিম ডোনার

বিএমএসআরআইর চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ফরহাদ হালিম ডোনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান পদে সাময়িকভাবে অধ্যাপক ডা. ফরহাদ হালিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএমএসআরআই থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত অফিস আদেশে সই করেন বিএমএসআরআইর সেক্রেটারি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান।

অফিস আদেশে বলা হয়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের (এএমসি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির (ইসি) সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান পদে সাময়িকভাবে অধ্যাপক ডা. ফরহাদ হালিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অফিস আদেশের অনুলিপি কো-চেয়ারম্যান, অনারারি ট্রেজারার, সংশ্লিষ্ট শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, অধ্যক্ষ, পরিচালকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত