২৭ এপ্রিল, ২০২৬ ০৬:২২ পিএম

উদ্ভাবনের যুগে মেধাস্বত্ব সুরক্ষা জরুরি: বিএমইউ ভিসি

উদ্ভাবনের যুগে মেধাস্বত্ব সুরক্ষা জরুরি: বিএমইউ ভিসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি সেট, ইনোভেট’।

জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই ছিল র‌্যালির মূল উদ্দেশ্য।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসিএ) উদ্যোগে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান ও উদ্ভাবনের কেন্দ্র। গবেষণা ও উদ্ভাবনে বিএমইউ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এ ধারা আরও এগিয়ে নিতে ইনভেনশন হাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কারের পাশাপাশি মেধাস্বত্ব সুরক্ষা অত্যন্ত জরুরি। পেটেন্ট, কপিরাইটসহ বিভিন্ন স্বত্বাধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের গুরুত্ব অনেক।

অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসিএর সভাপতি অধ্যাপক ডা. নুরুন নাহার বেগম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মোজাহিদ মো. ফারুক ওসমানী।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত