২৬ এপ্রিল, ২০২৬ ০৪:৫৪ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যু ৪৩, উপসর্গে মৃত্যু  হয়েছে ২১৬ জন।

আজ রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ জন শিশু। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন এবং সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত