২৫ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ এএম

জীবানুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে নিউরোসায়েন্সেস হাসপাতালে বিশেষ অভিযান

জীবানুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে নিউরোসায়েন্সেস হাসপাতালে বিশেষ অভিযান
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিন্স) বিশেষ অভিযান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতাল পরিচ্ছন্ন, সংক্রমণজনিত রোগ থেকে মুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিন্স) বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

আনসার সদস্য, ওয়ার্ড মাস্টার ও আউট সোর্সিং সদস্যদের সহযোগিতায় হাসপাতালের প্রতি ফ্লোরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ইনস্টিটিউটের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খান।

অভিযানে হাসপাতালের সকল অপ্রয়োজনীয় গেট রাত ৯টায় বন্ধ, দর্শনার্থী কার্ড ছাড়া অন্য লোকদের হাসপাতাল থেকে বের করে দেওয়া এবং একজন রোগীর সাথে ইমার্জেন্সি গেট দিয়ে একজনের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।

এ ছাড়াও হাসপাতালে বিছানা, বালিশ ও বাহিরের খাবার আনা নিষিদ্ধ করার পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে বলা হয়।

জানতে চাইলে নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খান মেডিভয়েস বলেন, রোগী স্বাস্থ্য সুরক্ষার জন্য হাসপাতাল পরিচ্ছন্ন, জীবানুমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে নিউরোসায়েন্সেস হাসপাতালের প্রশাসন বদ্ধপরিকর।

এ ক্ষেত্রে রোগীর স্বজন ও হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে কর্মরত সবার একান্ত সহযোগিতা কামনা করেন তিনি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক