২১ এপ্রিল, ২০২৬ ০৭:২৮ পিএম
মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নামকরণ করা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের ১টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হলো। পূর্বের নাম, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ ও বর্তমান নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত