২০ এপ্রিল, ২০২৬ ০৬:৪৩ পিএম
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় হাসপাতালটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডা. আহমদ হোসেন (৫০) অফিস শেষ করে জাতীয় ক্যান্সার হাসপাতাল থেকে তার বর্তমান বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা ২–৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এতে আরও জানানো হয়েছে, ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত