ঢাবির অধিভুক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিভিন্ন প্রফের সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটিগুলোর ১ম, ২য়, ৩য় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও অধিভুক্ত মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
প্রথম পেশাগত পরীক্ষায় অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি, ডেন্টাল অ্যানাটমি এবং ডেন্টাল ম্যাটেরিয়ালস বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পেশাগত পরীক্ষায় রয়েছে জেনারেল ও ডেন্টাল ফার্মাকোলজি, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি, ওরাল অ্যানাটমি ও ফিজিওলজি এবং ডেন্টাল পাবলিক হেলথ।
তৃতীয় পেশাগত পরীক্ষায় জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি এবং পেরিওডন্টোলজি ও ওরাল প্যাথলজি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রোস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স ও ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিক্স, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি এবং পেডোডন্টিক্স ও ডেন্টাল পাবলিক হেলথ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত পরীক্ষার পর নির্ধারিত তারিখে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা যথাক্রমে ২০ জুন, ২০ জুন এবং ১৩ জুন থেকে শুরু হবে। চূড়ান্ত পেশাগত পরীক্ষার ব্যবহারিক অংশ ১৪ জুন ও ২১ জুন থেকে শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এ সময়সূচিতে সংশ্লিষ্ট সকল ডেন্টাল কলেজ ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
টিআই/