১৭ এপ্রিল, ২০২৬ ১১:২৩ এএম

সোহরাওয়ার্দী মেডিকেলে আবাসন সংকট: লিখিত পরিকল্পনা দিতে অধ্যক্ষকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

সোহরাওয়ার্দী মেডিকেলে আবাসন সংকট: লিখিত পরিকল্পনা দিতে অধ্যক্ষকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনকালে শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন সমস্যার কথা শোনেন মন্ত্রী। পরে তিনি কলেজ অধ্যক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা লিখিতভাবে জমা দিতে নির্দেশ দেন।

এর আগে রাত সাড়ে নয়টার দিকে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। পরবর্তীতে মেডিকেল শিক্ষার্থীরাও তাদের দীর্ঘদিনের আবাসন সংকটের বিষয়টি তার সামনে তুলে ধরেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আঈনুল ইসলাম খান বলেন, আবাসন সংকট তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য নয়। মন্ত্রী স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা লিখিতভাবে জমা দিতে বলেছেন এবং আগামী রোববারের মধ্যে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে আবাসন সংকট নিরসনের দাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (এসএইচ-২০) শিক্ষার্থীরা চলমান সেকেন্ড টার্ম মৌখিক পরীক্ষা বর্জন করছেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক