১৭ এপ্রিল, ২০২৬ ১০:৩১ এএম

বান্দরবানের মাতামুহুরী নদীতে গোসলে নেমে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

বান্দরবানের মাতামুহুরী নদীতে গোসলে নেমে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৯) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে দুপুর ১টার দিকে লামা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাদা পাথর এলাকায় নদীতে নামার পর স্রোতের তোড়ে তলিয়ে যান তিনি।

নিহত সায়েম চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ১০–১২ জন তরুণের একটি দল ওই এলাকায় ভ্রমণে যান। তারা আগে থেকে ভাড়া করা রিসোর্টে ব্যাগ রেখে নদীতে গোসলে নামেন। এ সময় সায়েম হঠাৎ স্রোতে তলিয়ে গেলে অন্যরা তাকে আর খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মাতামুহুরী নদীর ভাটিতে অবস্থিত সাদা পাথর এলাকা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে সেখানে নদীর স্রোত প্রবল হওয়ায় অতীতেও দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এদিকে, সায়েমের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বন্ধু হাছিব শারনিয়াত মৌন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘একই সেকশনে পড়া, পরীক্ষায় পাশে বসা—অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে। এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে, কখনো ভাবিনি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক