১৩ এপ্রিল, ২০২৬ ১২:১১ পিএম

বিএমইউর ডা. চন্দন কুমার রায় আর নেই, ক্যাম্পাসে শোকের ছায়া

বিএমইউর ডা. চন্দন কুমার রায় আর নেই, ক্যাম্পাসে শোকের ছায়া
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

ডা. চন্দন কুমার রায়ের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে। তাঁর স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার সকালে তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে শিক্ষক, চিকিৎসক, সহকর্মী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঢল নামে—সবাই শেষবারের মতো প্রিয় শিক্ষককে এক নজর দেখার জন্য ভিড় করেন।

পরে রাজধানীর সবুজবাগ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক