১১ এপ্রিল, ২০২৬ ০৩:১১ পিএম

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা থেকে লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিনের সফরে লালমনিরহাট সফরে সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর আসেন মন্ত্রী। রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গফুর সরকার বলেন, চিকিৎসক ও নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে বেলা ১২টা ১০ মিনিটে বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেনি। পরে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে, সৈয়দপুর পৌঁছালে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে বলেও জানান এ বিএনপি নেতা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক