৩১ মার্চ, ২০২৬ ১১:৫৮ এএম

‘হামে শিশুর মৃত্যু, স্বাস্থ্যখাতের দুর্বলতা ও অব্যবস্থাপনাই দায়ী’

‘হামে শিশুর মৃত্যু, স্বাস্থ্যখাতের দুর্বলতা ও অব্যবস্থাপনাই দায়ী’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন মারা গেছে। তবে এই রোগে আক্রান্ত হয়ে এ বছরে মোট ৪৬ জন শিশুর মৃত্যু ঘটেছে। যেটা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। দেশবাসীর ধারণা, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত