৩০ মার্চ, ২০২৬ ০৮:৪১ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ফোয়ারা তাসমীম, ওএসডি শেখ ছাইদুল হক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ফোয়ারা তাসমীম, ওএসডি শেখ ছাইদুল হক
অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম (বামে), অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক। ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমকে  নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে একই অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তার পদে নিয়োগ পেয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমকে

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২ এপ্রিল থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত