৩০ মার্চ, ২০২৬ ০৩:৫৩ পিএম
ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
ছবি: সংগৃহীত
মেডিভয়েস নিউজ: রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন ইরফান জাহান নূর (৩৫) নামে এক যুবক।
আজ সোমবার (৩০ মার্চ) বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
তবে ওই প্রজ্ঞাপনে উল্লেখিত ডা. ইরফান জাহান নূর তার প্রকৃত নাম কিনা এবং তিনি পেশায় আদৌ চিকিৎসক কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত