০৫ মার্চ, ২০২৬ ০৪:৪৪ পিএম

অফিসের সময় প্রাইভেট প্র্যাকটিস: ডা. রাজেশের নিবন্ধন স্থগিত

অফিসের সময় প্রাইভেট প্র্যাকটিস: ডা. রাজেশের নিবন্ধন স্থগিত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ডা. রাজেশ মজুমদার হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দিয়ে একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন। তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে তাঁর বিএমডিসি নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত রাখার হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক