ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দী মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন জেলায় ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মশাল প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের আয়োজিত এই প্রতিবাদ মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা ক্যাম্পাসে মশাল প্রজ্বলন করে প্রতিবাদ জানায়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল চত্বর ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সংঘটিত ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যাকাণ্ড সমাজে চরম নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে। অবিলম্বে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। একইসাথে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
আয়োজকরা জানান, এ ধরনের বর্বর ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে যেন ধর্ষন ও নারী নিপীড়নের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান তারা।
এমআই/
-
০৪ মে, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
১৬ অক্টোবর, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৩
-
২৮ ডিসেম্বর, ২০২২
-
১৩ সেপ্টেম্বর, ২০২১