০২ মার্চ, ২০২৬ ০৮:০১ পিএম

সলিমুল্লাহ মেডিকেলে ১২শ’ শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের জমজমাট ইফতার

সলিমুল্লাহ মেডিকেলে ১২শ’ শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের জমজমাট ইফতার
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ইসলামি ছাত্রশিবিরের ইফতার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মেডিকেল জোনের উদ্যোগে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ইফতার আয়োজন। রোববার (১ মার্চ) মাদুর পেতে আয়োজিত এ ইফতারে অংশ নেন বিভিন্ন বর্ষের ১২শ’ শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা জানান, ছাত্রীদের জন্য কলেজ ক্যাফেটেরিয়ার সামনে আলাদা ফিমেল বুথের ব্যবস্থা রাখা হয়। আসরের নামাজের পর থেকে বুথ থেকে ইফতার সামগ্রী সংগ্রহের সুযোগ ছিল। এ ছাড়া ছাত্ররা নতুন ভবনের প্রাঙ্গণে মাদুর পেতে ইফতারে অংশ নেন।

বর্ণাঢ্য এ আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করে ছাত্রশিবির। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও সার্থক।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান নোমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল জোন ছাত্রশিবিরের সভাপতি ডা. যায়েদ আহমাদ। তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী আয়োজনগুলোতেও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক বলেন, ‘আওয়ামী লীগ ক্যাম্পাসগুলোতে মুসলিমদের আয়োজন মোটা দাগে নিষিদ্ধ করে রেখেছিল।’

পাঁচ আগস্টের পর এ প্রথার পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও ক্যাম্পাসে সবাই ভাই ভাই হয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, ইনশাআল্লাহ।

আয়োজকরা মহান আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত